Loading Now

অচেনা পথের অপ্রত্যাশিত যাত্রায় ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

বিনোদন ডেক্স ।।

অচেনা পথের অপ্রত্যাশিত জার্নি আর প্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আনছে অরিজিনাল ড্রামাটি। ফরহাদ আহমেদ ইশান পরিচালিত এই রোমান্টিক-কমেডি নাটকটি দেখা যাবে আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে।

এক দুর্ঘটনা থেকে শুরু হওয়া যাত্রায় দুজন অচেনা মানুষ জড়িয়ে পড়ে এক অপ্রত্যাশিত রোড ট্রিপে।

আর সেই পথই বদলে দেয় তাদের ভালোবাসা ও জীবনের মানে। এরপর এগিয়ে যায় গল্প। সে গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে আর দুই দিন। 

পরিচালক ফরহাদ আহমেদ ইশান বলেন, ‘অপ্রত্যাশিত যাত্রাপথে দুজন মানুষের কাছাকাছি আসার গল্প এটি।

কমেডি, অ্যাডভেঞ্চার আর রোমান্সের এই দারুণ মিশ্রণটি দর্শকরা উপভোগ করবেন।’ 

এতে অভিনয় করেছেন পারসা ইভানা, ফাইজুল ইয়ামিন ও পারভেজ সুমন প্রমুখ। নাটকটি দেখতে ভিজিট করতে হবে www.bongobd.com অথবা ডাউনলোড করতে হবে Bongo অ্যাপ।

Post Comment

YOU MAY HAVE MISSED