বরিশালে জমি সংক্রান্ত বিরোধে ভাইদের হামলায় মা-বোনসহ মসজিদের ইমাম আহত
নিজস্ব প্রতিবেদক ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের হামলায় মা ও বোন আহত হয়েছে। পাশাপাশি তাদের ঘর কুপিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় বিরোধ মেটাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার ( ৮ মার্চ ) সন্ধ্যায় বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ড গাজি বাড়ীতে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, নগরীর গাজী বাড়ি এলাকার মৃত মালেক খানের স্ত্রী সালেহা বেগম (৫৫), তার মেয়ে নাসরিন আক্তার (৩০) ও মসজিদের ইমাম মোঃ রিফাত (২৫)।
আহত নাসরিন আক্তার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গাজী বাড়িতে জমি কিনে ঘর তুলে বসবাস করে আসছি। উক্ত জমিতে হঠাৎ করেই আজ সোমবার আমাদের দুই ভাই লিটন ও রিপন সহ চার পাঁচ জন দুর্বৃত্তরা এসে বাবার জমি জমি দাবি করে আমাদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিলে আমাকে ও আমার মাকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর যখন করে। এ সময় স্থানীয় মসজিদের ইমাম রিফাত আমাদের ছাড়াতে এলে তাকেও মারাত্মক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘর দুয়ার ভাঙচুর ও কুপিয়ে পিটিয়ে জখমের বিষয়ে জানতে চাইলে লিটন ও রিপন বলেন, ওই জমিতে আমাদের পৈতৃক অংশ রয়েছে সেই অংশের ভাগ চাইতে গেলে তারা বিভিন্ন সময়ে ঘুরাঘুরি করে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত জানানো হয়েছে। আমরা আমাদের পৈত্রিক সম্পত্তির ভাগ চাই। আর তাদের মারদোর ঘর দুয়ার ভাঙ্গার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মানুন উল ইসলাম বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত পরবর্তীতে আইনানুগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment