Loading Now

নারী সংসদ সদস্য //২০ জনের তালিকা জামায়াত আমিরের দপ্তরে

সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক আসন পেতে যাচ্ছে জামায়াত। এরইমধ্যে দলের পক্ষ থেকে সংরক্ষিত আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেতারা। যোগ্যতার বিচারে যারা সংসদে যাবেন তারা নারী অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন বলে আশা দলগুলোর নীতিনির্ধারকদের।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে এক নতুন রাজনৈতিক উত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে ২২৩ আসনে নিজেদের প্রার্থী দিয়ে জয় ছিনিয়ে এনেছে ৬৮ আসনে। সেই অনুযায়ী সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক সদস্য পেতে যাচ্ছে দলটি।

সরাসরি নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকলেও এবার সংরক্ষিত আসনে নারী সাংসদ দেয়ার বিষয়ে আলোচনা চলছে দলটির ভেতরে। এরইমধ্যে প্রায় ২০ জনের একটি প্রাথমিক তালিকা দলটির মহিলা বিভাগ থেকে জমা দেয়া হয়েছে জামায়াত আমিরের দফতরে। জামায়াতের নারী সাংসদ বাছাইয়ে মূল্যায়ন করা হচ্ছে ৪টি গুণের ভিত্তিতে। সেগুলো হলো: সাংগঠনিক সক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শিগগিরই দলের মজলিসে শূরার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা প্রেরণ করা হবে বলেও জানা গেছে।
দলটির মহিলা বিভাগের ১৫টি আঞ্চলিক শাখা থেকে পাঠানো মূল্যায়ন এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে সংরক্ষিত আসনের সম্ভাব্য সংসদ সদস্যদের তালিকা করা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. সাবিকুন্নাহার মুন্নী বলেন, ‘সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে সংরক্ষিত আসনের ব্যাপারে আমাদের চিন্তা আছে। বিগত যে কয়টা সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের নারীর প্রতিনিধিত্ব ছিল। আমাদের মহিলা বিভাগের সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করি। সেখানে আমাদের পরামর্শ-প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনা দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে পাস হলে আমির চূড়ান্ত করবেন। আমরা এখানে সারা দেশেরই একটা অংশগ্রহণ চাচ্ছি। যেন গড়ে সব জায়গা থেকেই আমাদের অংশগ্রহণ আসে, সেটা বিবেচনা রেখে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের যারা দায়িত্ব পালন করেছে, তাদের মধ্য থেকে অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় রেখে প্রস্তাবনা দেয়া হয়েছে।’

এদিকে, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে ৬টি আসন পেয়েছে এনসিপি। দলটির নেতারা জানান, সংরক্ষিত নারী আসনে পাঠাবেন তাদের প্রতিনিধি

Post Comment

YOU MAY HAVE MISSED