Loading Now

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা

বাবুগঞ্জ প্রতিবেদক ॥

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায়বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে মাটি কাটার অভিযোগে ‘মা ব্রিকস’ নামক একটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED