৪০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক কারবারি রায়হান আটক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মো. রায়হান (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল উজিরপুর থানাধিন ইচলাদী টোল প্লাজার পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. রায়হানকে আটক করা হয়।
আটককৃত রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের পুত্র। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।বরিশাল ভ্রমণ



Post Comment