Loading Now

অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ।

সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পূর্ণ করে বাংলাদেশ বার কাউন্সিল এর সকল পরীক্ষায় প্রথমবারে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।

সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সাথে সংবাদকর্মীর দায়িত্ব পালন করে আসছেন। সে বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অনলাইন পোর্টাল রিপোর্ট একাত্তরে চীফ‌ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট, সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ বলেন আমি দীর্ঘদিন আমার সাধ্যমত চেষ্টা করেছি সংবাদ কর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয় বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি।

সত্য, ন্যায় ইনসাফ, দেশ জাতি, মানবতার ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে পারি জনগণকে এজন্য সাংবাদিক সোহাগ সকলের কাছে দোয়া চেয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED