বরিশালে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়
নিজস্ব প্রতিবেদক ।।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও এই কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবার ৫ থেকে ৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে। বিশেষ বিষয় হলো-প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরের কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



Post Comment