Loading Now

মেহেন্দীগন্জে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

বরিশালে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার চরহোগলা পৌর এলাকায় সংঘটিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নিহত খোরশেদ সিকদারকে (৬৫) ঘিরে কয়েকজন মারধর করছে। ঘটনাস্থলে থাকা তিন পুলিশ সদস্য হামলা ঠেকাতে বারবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রবিবার বিকেলে একটি শালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে তাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। পরে তাঁকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

Post Comment

YOU MAY HAVE MISSED