বরিশালে মাঠে শক্ত অবস্থানে আওয়ামী লীগ
বরিশালে একের পর এক ঝটিকা কর্মসূচি পালন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে সাময়িক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা।যদিও এদের কার্যক্রম সাংঘর্ষিক নয় তবুও তাদের কার্যক্রম নিয়ে আতঙ্কিত সাধারন জনগন। অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উল ইসলাম বলছেন এসকল কর্মসূচি এআই দিয়ে বানিয়ে ছাত্রলীগের কর্মীরা ফেসবুক ইউটিউব এ পোস্ট করে।তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। জানা যায়, শুধুমাত্র কোতোয়ালি থানা এলাকায় গত নভেম্বর থেকে চলতি মার্চ মাস পর্যন্ত প্রায় ১০টির অধিক কর্মসূচি পালন করেন ছাত্রলীগের কর্মীরা। কখনো সদর রোডস্থ দলীয় কার্যালয়ে ব্যানার টানিয়ে, কখনো জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য ভোটকেন্দ্রের সামনে আগুন জ্বালিয়ে, আবার কখনো ৩০ গোডাউন বদ্ধভুমি এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করেছেন তারা।এবার মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাদিক আবদুল্লার কালিবাড়ী রোডস্থ বাসার সামনে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের কর্মীরা। এ সকল ঘটনার ফুটেজ ও বিভিন্ন স্থানের কর্মীদের চেহারা চিহ্নিত হলেও ব্যাবস্থা নিচ্ছে না থানা পুলিশ। এতে বিপাকে পড়ছেন সরকারি দলের নেতারা।কারন সাধারণ মানুষের মধ্যে একটা ধারনা ঢুকিয়ে দিয়েছে গুজব বাহিনী যে,বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাভাবিক হতে দিচ্ছেন এবং তাদের গ্রেফতারের বিষয়ে নিষেধ করা হয়েছে। কিন্তু পুরো বিসয়টি মিথ্যা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন,বিএনপি সরকার গঠন করার পর আওয়ামী লীগের ব্যাপারে দলের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অবস্থান জানিয়ে দিয়েছে যে তাদেরকে (আওয়ামী লীগ) আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং নিষেধাজ্ঞা আরোপ সহসাই উঠছে না।সেক্ষেত্রে পুলিশ কেন তাদেরকে আটকে ব্যবস্থা নিচ্ছে না সেটা তাদের ব্যাপার।দলগতভাবে আমাদের অবস্থান কঠোর।
এ বিষয়ে আলাপকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুল ইসলাম জানান,এগুলো এআই দিয়ে ভিডিও করা হতে পারে, পরবর্তীতে তাকে বিভিন্ন স্থানের কর্মসূচি তুলে ধরা হলে তিনি বলেন এ কর্মসূচি সম্পর্কে তার কিছুই জানা নেই, বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
তবে বিশেষ একটি সুত্রের দাবী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলিটিকাল এসকল বিষয়ে উদাসীন। তার এই দুর্বলতাকে পুঁজি করে অনান্য অফিসারদের কেউ কেউ লীগের নেতাকর্মীদের কাছ থেকে সুবিধা নিয়ে নিরব ভূমিকা পালন করছেন।



Post Comment