Loading Now

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

অনলাইন ডেক্স ।।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি গাইবান্ধা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচজন মারা যান। গোহালিয়াবাড়ী-সল্লা এলাকায় রেললাইনের ওপর তারা বসে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়।

রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে কাজ করছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED