Loading Now

বরিশালসহ সারাদেশে টানা ৩ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনালাইন ডেক্স ।।

বরিশালসহ দেশের আট বিভাগে টানা তিনদিন ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই প্রবণতার মধ্যেই দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।বাংলাদেশ সংবাদ

আজ রোববার (২৯ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের প্রভাবেই দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রথম দিন (রোববার): আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় দিন (সোমবার): এদিনও বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (মঙ্গলবার): মঙ্গলবার সারাদেশে বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস আরও জানায়- আগামী বুধবার (১ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা ও এর বিস্তৃতি কমতে শুরু করবে। ওই সময় থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক হয়ে উঠবে এবং তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে।’’

Post Comment

YOU MAY HAVE MISSED