গৌরনদীতে টাকাসহ চার জুয়ারি আটক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের গৌরনদীতে জুয়া খেলায়র সময় অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।বরিশাল ট্যুর গাইড
আটককৃতরা হলো- পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের সোলায়মান সিকদার, মাকসুদ খলিফা, রমজান লস্কর ও আসাদ হাওলাদার।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে কাসেমাবাদ সিকদার বাগানে জুয়া খেলার সময় অভিযান চালায় পুলিশ।
এ সময় তাস ও জুয়া খেলার সর্বমোট ৭ হাজার আটশ’ ৩০ টাকাসহ ওই চার জুয়ারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



Post Comment