বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে নববর্ষ বরণ ও ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ।।
পহেলা বৈশাখ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: লিটন রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। বক্তব্য রাখেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিকাল ও সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ রায়, ইঞ্জিনিয়ারিং কলেজের জেনারেল সায়েন্স ও হিউমিনিটিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তারেক হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সবুজ আহমেদ, রসায়ন বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, গনিত বিভাগের শিক্ষক মোঃ নূরুল আলম, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার দাস, সহকারী লাইব্রেরিয়ান রাসেল চৌধুরী, শিক্ষার্থী অনয়, মোঃ খাইরুজ্জামান টুটুল, সাকিব হোসেন বায়েজিদ এবং রফিকুল ইসলাম আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত জাহান রত্না



Post Comment