Loading Now

ফরম পূর্ণ ছাড়াই এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি ।।

নির্বাচনি পরীক্ষায় (টেস্ট) সব বিষয়ে ফেল তারপরও এসএসসি পরীক্ষায় ফরম পূর্ণ না করে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে আসিকুর রহমান। এ রকম একটি ঘটনা ঘটেছে গলাচিপা উপজেলার উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৪৫ জন ছাত্র-ছাত্রীর ফরমপূর্ণ করেনি স্কুল কর্তৃপক্ষ। কিন্ত শিক্ষা বোর্ড কিভাবে স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শুধুমাত্র আশিকুর রহমানের প্রবেশপত্র ছাড় করলেন এ মর্মে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বরিশাল শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দিলেন অধ্যক্ষ মাহফুজুর রহমান।

জানা গেছে, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (৩৫১) উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচনী পরীক্ষায় ১৪৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিলে কৃতকার্যের সাথে ফরম পূর্ণ করে ১০২ জন।

যার মধ্যে আসিকুর রহমানের নাম নেই। বাবার নাম : জামাল হোসেন, মাতার নাম : নার্গিস পারভিন। বোর্ডের অনলাইন চালু থাকার পর কিভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে ম্যানুয়ালে পদ্ধতিতে ফরম পূর্ণ করে আসিক তা অধ্যক্ষের বোধগম্য নয় এবং তিনি কাগজপত্র দেননি তা বোর্ডের অভিযোগে উল্লেখ করেন।

আসিকুর রহমান যখন বোর্ড থেকে হাতে হাতে প্রবেশপত্র আনে তখন আ: লতিফ মিয়াসহ ৪৪ জন অকৃতকার্যের অভিভাবকরা বলেন, আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এতে তোপের মুখে পড়েন অধ্যক্ষ মাহফুজুর রহমান।

এ ব্যাপারে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আসিকুর রহমান মানবিক শাখা পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার রোল নম্বর ৯৯০০৩২, তার রেজি : ২৩১৫১৯৪৭১৪, বোর্ড থেকে নামের হাজিরা সিটে তার নাম নাই। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিষ্ট্রশন কার্ড আছে বিধায় হাজিরা সীট তৈরী করে স্বাক্ষর নিচ্ছি।

উলানিয়া হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহফুজুর রহমান বলেন, বোর্ডে লিখিত অভিযোগ দিয়েছি। ওই ছাত্রকে নিয়ে আগামী সোমবার বোর্ডে উপস্থিত থাকতে বলেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম সহিদুল ইসলাম জানান, পরীক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখার জন্য অভিভাবকসহ আগামী সোমবার বোর্ডে উপস্থিত থাকতে বলেছি। অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED