Loading Now

ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ লক্ষ টাকার ক্ষতি

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

২৩ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ধামুরা বাজারের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে থেকে আগুনের সুত্রপাত হয়।

এতে ডায়াগনস্টিক সেন্টারের ভিতরের মালামাল ও আসবাবপত্র পুরে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ধামুরা গ্রামের মোঃ বজলুর রহমান,মোঃ হোসেন ও জাকির হোসেন। ডায়াগনস্টিক সেন্টারটি ৩ তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় অবস্থিত। তবে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ছিলো। স্থানীয়রা ডায়াগনস্টিক সেন্টারের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে ঘটনাস্থলে ডায়াগনস্টিকের মালিকসহ বহু লোকজন ছুটে আসে।

পরবর্তীতে সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের টীম পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED