Loading Now

বরিশালে একদিনে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে গেল ২৪ ঘণ্টায় ৬৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এই বৃষ্টি আগামী আরও তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে এতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা হতে পারে।

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুল গামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।

বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বনাদর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৃষ্টি চলমান থাকায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। বিশেষ করে রিকশাচালক ও ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে বিরূপ প্রভাব ফেলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED