বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।

প্রধান অতিথি বলেন, দুর্যোগ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে আরও ব্যাপক আলোচনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর থেকেই। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবার আগে নিজেকে শান্ত রাখা, ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি বলেও তিনি জানান।

তিনি বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে পড়লে বিপদের মাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই নিজের বাসা বা কর্মস্থল থেকে জরুরি মুহূর্তে বের হওয়ার বিকল্প পথ বা এক্সিট ওয়ে কোথায়, কীভাবে নিরাপদ স্থানে পৌঁছানো যাবে এবং বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে কী করণীয়-এসব বিষয়ে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্ধারকারী সংস্থা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি, নিয়মিত মহড়া, নিরাপদ ভবন নির্মাণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে ধারণা দেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com