মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি বয়সের সঙ্গে বদলায় নারীদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কী প্রয়োজন? পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি সাইদ‌ আটক

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৮ । ২০ জুলাই বিকালে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে মোঃ সাঈদ নামে ওই ব‌্যক্তি‌কে আটক করা হয়।
র‌্যাব ৮ এর ব‌রিশাল সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়,

ব‌রিশাল কোতয়ালী থানাধীন রাজারচর গ্রা‌মের মোঃ সাইদ ও তার সহ‌যোগীরা গত ১০ জুলাই রা‌তে প্রতি‌বেশী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধারা‌লো অ‌স্ত্রের মু‌খে পার্শবর্তী এলাকায় নিয়ে গিয়ে ধর্ষন করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থে‌কে র‍্যাব-৮ এর একটি আভিযানিক টিম ধর্ষনে অ‌ভিযুক্ত সাইদ‌কে গ্রেফতা‌রে অ‌ভিযান চালায়।

এর ধারাব‌াহিকতায় ২০ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদকে (২২) গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে ব‌লে র‌্যাব জা‌নি‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com