শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে

/ ১০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরিফুল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিভাগের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন শশী ছাত্রীনিবাসের পাশের সড়ক হয়ে নদীর পাড়ের বালুর মাঠ এলাকায় ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ডেকে নেন ১৪তম ব্যাচের সিনিয়ররা। কয়েকজন সেখানে যেতে দেরি করলে তাঁদের দ্রুত হাজির হওয়ার জন্য চাপ ও শাসানো হয়।

পরে রাত ৯টার দিকে নবীন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে রাত প্রায় ১২টা পর্যন্ত তাঁদের র‍্যাগিং করা হয় বলে অভিযোগ। এ সময় গালিগালাজ, মানসিক হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে আতঙ্কিত হয়ে শরিফুল জ্ঞান হারিয়ে ফেলেন।

ভুক্তভোগীদের দাবি, ঘটনায় ১৪তম ব্যাচের অন্তত ১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ পরশ, অনিক, নাজ, শ্রাবণ, অনুপম, লিমন, জয়, রিয়াদ, প্রীতম ও রাফির নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ১৪তম ব্যাচের সিআর নূর মোহাম্মদ পরশ। তাঁর দাবি, শরিফুল আগে থেকেই অসুস্থ ছিলেন এবং পরে তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, ‘র‍্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ওই শিক্ষার্থীর পেটের সমস্যা ছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘র‍্যাগিংয়ের ঘটনায় কোনো ছাড় নেই। অভিযুক্তদের তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করা হবে।’

ঘটনাটি নিয়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com