Loading Now

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদী উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। যিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৬৫) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামে প্রয়াত রব হাওলাদারের স্ত্রী।

জাহানারার দেবর কামাল হাওলাদার বলেন, চিকিৎসার জন্য ভাবিকে নিয়ে ইজিবাইকে করে বাটাজোর এলাকার সুইস হাসপাতালে যাচ্ছিলাম, সঙ্গে আমার স্ত্রীও ছিল। পথে ভাবির গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক মৃত ঘোষণা করেন।”

উজিরপুর মডেল থানার ওসি মো. ফারুক বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED