Loading Now

বরিশালে রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের বাসগুলো থেকে টোকেনের নামে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে একটি চক্র দিন-রাত বিভিন্ন বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করে আসছিল বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাসান ও সোহাগ নামে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তরা টোকেন ব্যবস্থার মাধ্যমে বাস চালক ও শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করতো। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, বিভিন্ন বাস থেকে ৫০/১০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছিল। টোকেন দিয়ে এই অর্থ সংগ্রহ করতো তারা।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED