Loading Now

ভোটে হেঁরে যা বললেন মনীষা!

নিজস্ব প্রতিবেদক ।।

১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে আমরা ১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ ২২’৪৮৬ ভোট পেয়েছি।
এই সাড়ে বাইশ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের উপর আস্থা রেখেছেন। এদের মধ্যে আছেন অনেক তরুন ভোটার যারা ঢাকা থেকে বাসে করে বরিশাল এসেছেন ভোট দিতে, রাস্তায় দেখা হলে কাছে এসে খুব ছোট করে বলে গেছেন আমার প্রথম ভোট আপনাকে দিলাম। আছেন অনেক মধ্যবিত্ত শিক্ষিত মানুষ যারা ভোটকেন্দ্র থেকে বের হয়ে প্রার্থীকে দেখে দৌড়ে এসেছেন, নারীরা জড়িয়ে ধরেছেন! এবং আছেন আমাদের শ্রমজীবী মানুষেরা, যারা তাদের মুক্তির লড়াইয়ের সাথী মই মার্কাকে ব্যালটেও বেছে নিয়েছেন। এই সাড়ে বাইশ হাজার মানুষ শুধু একটা সংখ্যা নয়, এই মানুষেরা একটা নতুন ভোটব্যাংক। এই ভোটব্যাংক প্রথাগত লুটপাট দুর্নীতি ও সাম্প্রদায়িকতার রাজনীতির বদল চায়। আর সেদিক থেকে বা কোনদিক থেকেই এই সংখ্যাটি ছোট নয়৷ আমরা একদমই হতাশ নই, আমরা আপনাদের সমর্থনে অনুপ্রাণিত। আমাদের কাঁধে এখন বাইশ হাজার মানুষের আকাঙ্ক্ষা পূরণের ভার। এই দায়িত্ব পালনের সামর্থ্য আমরা অবশ্যই গড়ে তুলব। সমাজ বদলের লড়াই চলবে!

Post Comment

YOU MAY HAVE MISSED