Loading Now

বরিশালের বাজারে ৫০ কেজি ওজনের লিবিয়ান মিষ্টি কুমড়া

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের বাজারে ভ্যানে ফেরি করে বিক্রী হচ্ছে ৪০-৫০ কেজি ওজনের লিবিয়ার মিষ্টি কুমড়া ও এর বীজ। পাথরঘাটার গৌরিচন্নার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিবিয়া প্রবাসী এক নিকটাত্মীয়ের কাছ থেকে মিষ্টি কুমড়ার বীজ নিয়ে এসেছিলেন দেশে। সে বীজ থেকে উৎপন্ন চারা রোপন করে অত্যন্ত যত্মকরে কৃষি বিজ্ঞানীদের সব পরামর্শ অনুসরণ করেই আবাদ করেন।

সেই চারা থেকেই তার বাগানে উৎপন্ন হয়েছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। যা তিনি গত কয়েকদিন ধরে সুদুর বরিশালে নিয়ে এসে বিক্রী করছেন। তবে সাধারন মানুষের মাঝে এ মিষ্টি কুমড়ার চেয়ে তার বীজ কিনতেই আগ্রহ লক্ষ্য করা গেছে বেশী। সুযোগ বুঝে মুস্তাফিজও প্রতি ৪টি মিষ্টি কুমড়ার বীজ ২০ টাকা এবং ১২টি বীজ ৫০ টাকা করে বিক্রী করছেন বরিশাল মহানগরীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে।

আর সাধারন মানুষ যেমনি বিশালাকৃতি এসব মিষ্টি কুমড়া দেখতে ভীড় করছেন, তেমনি এর বীজ সংগ্রহেও অনেক আগ্রহ ছিল চোখে পড়ার মত।

কৃষি বিজ্ঞানীদে মতে, কৃষিতে কুমড়া জাতীয় সবজি সবচেয়ে বড় পরিবার। এ পরিবারে ১৬ ধরনের সবজি রয়েছে। আমাদের কৃষি বিজ্ঞান ইনস্টিটিউট ইতোমধ্যে উচ্চ ফলনশীল ও হাইব্রীড ৩টি মিষ্টি কুমড়ার উন্নতজাত উদ্ভাবন করেছে। যার মিষ্টতা বা টিএসএস ১০-১১.১০%। আর এসব কুমড়ার গড় ওজন ৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। হেক্টর প্রতি ফলনও ৩০-৪৯টন পর্যন্ত।

তবে সুদুর লিবিয়া থেকে আনা বীজে যে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে কৃষি বিজ্ঞানীদের তত্ত্বাবধানে তার আবাদ হেক্টর প্রতি দেড়শ থেকে ২শ টনের ওপরে হতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।

Post Comment

YOU MAY HAVE MISSED