বিএম স্কুলে বৈশাখী মেলা নিয়ে উওেজনা
বৈশাখী মেলা নিয়ে নগরীর বিএম স্কুলে সোমবার রাতে হঠাৎ উওেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।স্কুল মাঠে মেলা করা যাবে না এমন প্রজ্ঞাপন সামনে এনে বিএম স্কুল কর্তৃপক্ষকে মেলা বন্ধ করে স্কুল গেইট এ তালা দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) ও ঐ বিদ্যালয়ের সভাপতি। অন্যদিকে মেলা করার জন্য অনড় অবস্থায় থাকে বিএম স্কুল মাঠে মেলার আয়োজক উদিচি শিল্পী গোষ্ঠী। তারা যোগাযোগ করে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারের সাথে। পরবর্তীতে তার হস্তক্ষেপে মেলা করার অনুমতি পায় উদিচি।এবং কঠোর অবস্থান থেকে সড়ে আসে জেলা প্রশাসন ও বিএম স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে গত ৮ এপ্রিল বিএম স্কুল কর্তৃপক্ষ কে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার ব্যাপারে লিখিত দিয়েছিল উদীচি।কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয় গেল ১০ এপ্রিল। তারই ফলশ্রুতিতে মেলা না করতে দেয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। যদিও সাংসদ সরোয়ারের হস্তক্ষেপে ৩ দিনের মেলা এখন ২ দিন অর্থাৎ ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।



Post Comment