মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক কাউনিয়া থানার অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাকের আয়োজনে কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রাক-বাজেট সংলাপ শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বরিশালে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বাদীকে কারাদন্ড সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি বরিশালে ভাড়া নৈরাজ্য, ২ শতাধিক থ্রি হুইলার আটক করলেন শিক্ষার্থীরা

নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
- 1

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামের এক ব্যক্তির মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমালিয়া নিজ বসত ঘরের পেছন থেকে মাটিচাপা লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে নিহতের ছেলে মোস্তফা অজ্ঞাত আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হলে ঐ স্থান খুঁড়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com