মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাজা সহ আটক ২

/ ৩২৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ও১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন
মোঃ শাহারিয়ার রাসেল ও জহিরুল সিকদার (৫২)। রোববার (১৭ মে) বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল রায়পাশা-কড়াপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ শাহারিয়ার রাসেল ও জহিরুল সিকদারের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহিরুল সিকদার ও মোঃ শাহারিয়ার রাসেল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, জহির সিকদার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু সিকদারের চাচাতো ভাই।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com