মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত! ব্রাজিল-আর্জেন্টিনা কত দূর যাবে, কী বলছে সুপারকম্পিউটার

হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে রাজনৈতিক কোন্দলে কয়েক দিন যাবৎ চলছে হামলা পাল্টা হামলা ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ। এই পরিবেশ পরিস্থিতি দিন দিন ভয়াবহ সংঘর্ষের রূপ ধারণ করেছে। অভিযোগ উঠেছে, গত ২১ শে জুন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন যুবদল নেতা মোস্তফা সিকদারের ছেলে সোহাগ জুবায়ের এবং লাল চাঁন ফরাজীসহ কয়েকজন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে কে বা কারা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী এবং মোস্তফা সিকদারের মাছঘাটে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ইসমাইল হোসেন মোল্লা গতকাল রোববার বিকেলে নিজ এলাকায় আসার কথা ছিল। তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মীরা গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজার থেকে ১০/১৫ টি মোটরসাইকেলেরযোগে একতা খেয়াঘাট যাওয়ার পথে হামলার মুখে পড়েন। তখন ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে শুভেচ্ছা জানাতে যাওয়া মোটরসাইকেলের বহরে হামলা চালিয়ে ৪ জন গুরুতর আহত হয়। এছাড়া বহরে থাকা ৬ টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে।

এসব সহিংসতার ঘটনায় গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী বলেন, গতকালের ঘটনার সময়ে আমি সেখানে ছিলাম না। তবে ইসমাইল মোল্লার সমর্থকরা যুবদল নেতা মোস্তফা সিকদারের বাড়ি ও শরীফ বাবুর্চির বাড়িতে হামলার অভিযোগ করেন।

গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার জানান, ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার ওপর অতর্কিত হামলা ও পাল্টা হামলা নিয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন মীমাংসা করার তারিখ উভয়পক্ষকে অবহিত করেন।

গতকাল ইসমাইল মোল্লা নিজ এলাকায় আসার কথা শুনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত ও ৬ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, এটা পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় প্রমাণ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের এলাকার সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বলেন, উভয়পক্ষকে নিয়ে সিনিয়র নেতারা আগামীকাল বসে আলোচনা সাপেক্ষে সমাধান করবেন। তবে দুই পক্ষ লিখত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com