বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

/ ১৩৯ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা ‍দিয়েছে। এ অবস্থায় খুলে দেওয়া হয়েছে সবকটি জলকপাট।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার (এমএসএল)। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাতে তিস্তার পানি বাড়া অব্যাহত থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com