মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি বয়সের সঙ্গে বদলায় নারীদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কী প্রয়োজন? পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় খরচ বাড়ল ৩৮৪৮১ টাকা বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মুলাদীতে নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়ির আটতলা বাড়িতে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের একটি দল বাড়িটিতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাড়ির ভেতরে থাকা মালামালের তালিকা প্রস্তুত করছে। ক্রোক করা সম্পদের সঠিক বিবরণ সংরক্ষণের জন্য এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুদক জানায়, নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনটি আদালতের আদেশে ক্রোক করা সম্পদের অন্তর্ভুক্ত। সেই আদেশ অনুযায়ী ভবনের বিভিন্ন কক্ষে থাকা আসবাব, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর তালিকা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জিয়াউল আহসানের প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুদকের আবেদনের পর বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের অভিযোগ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান। এসব অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। ওই মামলার তদন্ত এখনো চলমান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দুদকের কর্মকর্তারা বলছেন, ইনভেন্টরি শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com