শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের তীব্রতা বাড়ার আগেই বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন।

আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়, বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত বছর ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

এ ছাড়া চলতি বছরের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com