মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Logo

সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির চার শিক্ষার্থী

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের প্রথম বর্ষের চার শিক্ষার্থী স্থানীয় কয়েকজন বখাটের হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এ ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদিক, রাব্বি, মেহেদী হাসান ও রিয়াদ।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য, তাঁদের ইমিডিয়েট সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে কাঁঠালতলার উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন বখাটে তাঁদের পথরোধ করে। সিনিয়ররা রাত ৯টার দিকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য তাঁদের ডেকেছিলেন বলে জানান তাঁরা। একপর্যায়ে স্থানীয় বখাটেরা চার শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করে। তাঁদের অভিযোগ, হামলার সময় এক শিক্ষার্থীর কাছ থেকে নগদ এক হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করেন। এ সময় একজন অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানা গেছে, মাহি, কাউসার, হাসান, হাসিবসহ ১০ থেকে ১২ জন এই হামলায় জড়িত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, চার নবীন শিক্ষার্থী বাইরে ঘুরতে বের হলে স্থানীয় কয়েকজন বখাটে তাঁদের পথরোধ করে। পরে তাঁদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে ফোন কেড়ে নিয়ে হেনস্তা করা হয়।

তিনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রক্টর আরও বলেন, বাকি অভিযুক্তদেরও দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com