মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Logo

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেচ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়।

ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন সোহাগের নেতৃত্বে কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়ায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান।

এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

অবরোধের কারণে সদর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

এসময় বক্তারা কুষ্টিয়ার হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com