বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
স্বামীর সমাধি নেই, হারিয়েছেন ভিটাও-মধুমতীর পাড়ে রূপা রানীর কান্না ঝালকাঠিতে ব্রিজ থেকে পড়ে যুবক নিখোঁজ এক গেজেটে দুই নুরুলের মুক্তিযোদ্ধা দাবি চুরি-ডাকাতির অভিযোগ: বাবা-ছেলেকে পরিবারসহ এলাকা ছাড়ার নির্দেশ! নিখোঁজের এক দিন পর খাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে উপজেলা প্রশাসন এলএনজি-সংকটে বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে বাজাররোড মাদ্রাসার মুহাদ্দিস নেছার উদ্দিনের শয্যাপাশে রহমাতুল্লাহ পটুয়াখালীতে ঋণ দেওয়ার কথা বলে টাকা নিয়ে উধাও ‘সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা’ পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার শাস্তি

ঝালকাঠিতে ব্রিজ থেকে পড়ে যুবক নিখোঁজ

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া খালের ওপর ব্রিজ থেকে পড়ে নুর হোসেন আকন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাটসংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নুর হোসেন পুটিয়াখালী মীরের হাট এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে নুর হোসেন ব্রিজের ওপর একা বসে ছিলেন। হঠাৎ তিনি খালের পানিতে পড়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার পরিবারকে খবর দেন। পরে খালে খোঁজাখুঁজি শুরু করেন তারা। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে রাত হওয়ায় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, রাতে ডুবুরি দিয়ে অভিযান চালানো সম্ভব নয়। সকালে ডুবুরি দিয়ে অভিযান চালানো হবে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com