শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বানারীপাড়ায় শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে দগ্ধ মানসিক ভারসাম্যহীন যুবক ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত অন্যের নামে আঙ্গুলের ছাপ দিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা নারী বরিশালে তীব্র লোডশেডিং : প্রতি মাসে ১৯ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে টেসলা স্বামীর সমাধি নেই, হারিয়েছেন ভিটাও-মধুমতীর পাড়ে রূপা রানীর কান্না

অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে প্রায় একযুগ পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

এর আগে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ওই দিনই বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়, আদালত ২০২০ সালের অক্টোবর মাসে রায় ঘোষণা করেন এবং রাসেল মুন্সী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা তামিল কারি সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। যার প্রেক্ষিতে, র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও র‍্যাব-১ গাজীপুরের সিপিএসসির সমন্বয়ে একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com