মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতা গ্রেফতার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’, বিক্রি ১১ হাজার টাকায় ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের গোপনে কথোপকথন রেকর্ড করার দায়ে ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই দৃশ্য নিয়ে কেন এত আলোচনা কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

দেড়শো ইনজেকশনের যন্ত্রণা সয়ে মা হলেন আনুশকা!

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিনোদন ডেক্স ।।

বিয়ের পাঁচ বছর পর সন্তানের বাবা-মা হলেন বলিউডের শিল্পী দম্পতি আনুশকা রঞ্জন ও আদিত্য শীল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় পরিবারে খুশির আমেজ। তবে এই হাসি ফোটাতে যতটা যন্ত্রণা আনুশকাকে সইতে হয়েছে সন্তানের জন্য কম নারীকেই এত কষ্ট সহ্য করতে হয়। জোড়া কন্যার মা হতে দেড়শো ইনজেকশন নিতে হয়েছে অভিনেত্রীকে।

ভারতের প্রথম নারী মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল আর নেই
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে মা হয়েছেন আনুশকাকে। এটি সন্তান ধারণে অক্ষম দম্পতিদের জন্য একটি বিশেষ প্রজনন চিকিৎসা। তবে পথটি সহজ নয়। বেশ শারীরিক যন্ত্রণা সহ্য করেই এগুতে হয়।

গেল জুনে সে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন আনুশকা। জানিয়েছিলেন মা হওয়ার জন্য কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। শুরুর সময় মনে হয়েছিল শরীরে কোনো সমস্যা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পারেন বিষয়টি। এ পদ্ধতিতে মা হতে দেড়শোটি ইনজেকশন নিতে হয়েছে অভিনেত্রীকে। যে অভিজ্ঞতা ছিল যন্ত্রণাদায়ক। তবে পরিবারের সমর্থন ও মানসিক শক্তিকে ঢাল করে এগিয়েছেন তিনি। ফলস্বরুপ আজ কোলজুড়ে দুই কন্যা।

সামাজিক মাধ্যমে মা-বাবা হওয়ার খবর যৌথ বিবৃতিতে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সন্তানদের নামও জানিয়েছেন সবাইকে। ইনস্টাগ্রামে একটি প্রতীকী ছবি ভাগ করে তারা লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সুখবর সকলকে জানাচ্ছি। আমাদের হৃদয় আজ ভালোবাসায় পরিপূর্ণ। ২৩.০৮.২০২৬-এ আমাদের জীবনে এসেছে আমাদের দুই কন্যা, ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। আমার দুই সূর্যালোক আমাদের জীবনকে আলোকিত করতে এসেছে।’

চার বছর চুটিয়ে প্রেম করেছেন আনুশকা-আদিত্য। বিয়ের প্রস্তাব দিতে বেছে নিয়েছিলেন প্রেমিকার জন্মদিন। সে ২০২১ সালের ঘটনা। সে বছরই বাঁধেন গাঁটছড়া। গেল মে মাসে সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান আনুশকা। তার মাস তিনেক পরই নতুন অতিথি এলো ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com