বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Logo

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর রায়হান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি বেকারিতে কেক তৈরির কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান রায়হান। সেখানে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর স্ত্রীর ফোন পেয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে নিজের কক্ষে চলে যান।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। বিয়ের পর স্ত্রীকে নিয়ে লক্ষ্মীপাশা গ্রামে বসবাস করছিলেন তিনি।

ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ হাসপাতালে যায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রায়হানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com