শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার ভোলায় আদালত প্রাঙ্গণে বিবাদীর ওপর হামলা, বাদীকে জরিমানা বেদেপল্লীতে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ৩২ সভাপতিত্ব ছাড়াই কর্মসূচি পালন করলো মহানগর বিএনপি! সংরক্ষিত আসনের তদারকি ক্ষমতা পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’: স্পিকারকে ৬৭ এমপির চিঠি ছড়িয়ে পড়েছে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর, যা জানা গেল হাম: বরিশালে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম।

এর আগে বুধবার বিকালে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল কালাম আজাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ খানের ভাই। হারুন অর রশিদ খান ২০১১-১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানার একটি মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তার ছয় মাসের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা হয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, হারুন অর রশিদ খান উপাচার্য থাকাকালে তার ভাই, বোন ও ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়-স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে সে সময় বিশ্ববিদ্যালয়টি ‘পারিবারিক বিশ্ববিদ্যালয়ে’ পরিণত হয়েছে বলে সমালোচনা হয়। ওই সময় আবুল কালাম আজাদ কেয়ারটেকার পদে নিয়োগ পান। পরে পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনিক কর্মকর্তা হন বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে আবুল কালাম আজাদ গ্রেফতার হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কর্মস্থল টিএসসিতে বিষয়টি জানানো হয়নি। টিএসসির সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, তিনি কোনো ছুটি নেননি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসে আসেননি। কেন আসেননি, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আবুল কালাম আজাদ গ্রেফতার হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com