রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

লিটনের চোখে মেসি সর্বকালের সেরা ফুটবলারের চেয়েও অনেক ওপরে

/ ৬০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

আর্জেন্টিনা দলে লিওনেল মেসি এখন অতীত। গত পরশু সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে যা করেছেন, তা কি ফুটবলপ্রেমীরা এত সহজে ভুলতে পারবেন! অনেকের মতো মেসিভক্ত লিটন দাসও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

সামাজিক মাধ্যম পরশু রাত থেকেই হয়ে উঠেছে মেসিময়। ভক্ত-সমর্থকেরা তো আছেনই, এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), মেসির পরিবারের সদস্য, আর্জেন্টিনা দলের সতীর্থ এনসো ফের্নান্দেস-লেয়ান্দ্রো পারেদেসরা দিয়েছেন আবেগঘন বার্তা। গতকাল রাতে মেসির উদযাপনের একটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন লিটন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘প্রিয় লিও। তুমি শুধু সর্বকালের সেরা ফুটবলারই নও। বরং পুরো বিশ্ব যে শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের দেখেছে, তাদেরও একজন।’

সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি তো মেসি আগেই পেয়েছেন। ‘রেকর্ডের বরপুত্র’ নামে পরিচিত আর্জেন্টাইন কিংবদন্তি গড়েছেন একের পর এক রেকর্ড। গোলের পর তাঁর উদযাপনের সেই মুহূর্তগুলো আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের স্মৃতিতে অমলিন হয়ে থাকার মতোই।

আবেগঘন সিদ্ধান্তটা ফাইনালের দুই দিন পরই নিয়েছিলেন মেসিআবেগঘন সিদ্ধান্তটা ফাইনালের দুই দিন পরই নিয়েছিলেন মেসি
মেসির কারণেই আর পাঁচজন ফুটবলপ্রেমীর মতো লিটনও আর্জেন্টিনা দলের সমর্থক হয়েছেন বলে গতকাল এক পোস্টে উল্লেখ করেছেন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘তোমার কারণেই আমার মতো অসংখ্য ভক্ত আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পাগলের মতো ভালোবাসায় জড়িয়ে পড়েছি। এতগুলো বছর ধরে তোমার অসাধারণ নৈপুণ্য উপভোগ করা ছিল এক অপার আনন্দের বিষয়। সত্যি বলতে, তোমাকে ছাড়া আর্জেন্টিনার একাদশ কল্পনা করাটাই কঠিন—কিন্তু এখন সেই বাস্তবতাই সামনে এসে দাঁড়িয়েছে।’

ক্লাব ফুটবলে একের পর এক শিরোপাজয়ী মেসি কিছুতেই জিততে পারছিলেন না আর্জেন্টিনার হয়ে শিরোপা। ২০১৪ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেও জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল হজম করে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা—টুর্নামেন্ট বদলালেও ভাগ্য বদলায়নি মেসির। দুইবার চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।

সবকিছু বদলাতে শুরু করে ২০২১ সাল থেকে। আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা যেমন ঘুচেছে, মেসিও পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম শিরোপা। সবকিছুর পূর্ণতা পেয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপে। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে ধ্রুপদী ফাইনালে হারিয়ে জেতেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। যা তাঁকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতিকে দিয়েছে পূর্ণতা। লিটন লিখেছেন, ‘একজন ভক্ত হিসেবে আমার কাছে ২০২২ ছিল চূড়ান্ত শিখর। সেই ফাইনাল এবং বিশ্বকাপ জয়ের পর মনে হয়েছিল, আমাদের অনেকের কাছেই যেন ফুটবল নিজেই পরিপূর্ণতা লাভ করেছে। তুমি সেটা সম্ভব করেছিলে। আমাদের অসংখ্য হাসি, কান্না আর অমলিন স্মৃতির পেছনে তুমি ছিলে অন্যতম প্রধান কারণ।’

লিটন যে কতটা মেসিপাগল, সেটা গতকাল রাতে আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দেওয়া পোস্টে বারবার লাভ ইমোজি দিয়ে বুঝিয়েছেন। ৩১ বছর বয়সী বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ লিও। চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ। চিরকাল তোমার ভক্ত হয়ে থাকব। তোমাকে সবসময় ভালোবাসব লিও।’

এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১০ বছর পর অবসর ভেঙে ফেরার পর মেসি যা করেছেন, তা কেবল ইতিহাস। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, পরশু রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com