রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী

/ ৪৪ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বিয়ের উদ্দেশ্যে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসে ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরী। সেখানে ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরের সঙ্গে দেখা হওয়ার পর স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কিশোর-কিশোরীর পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, কিশোরীর পরিবার তার জন্য পাত্র দেখা শুরু করলে সে পরিবারের কাউকে না জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাসযোগে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়। পরদিন সকালে মঠবাড়িয়ায় পৌঁছানোর পর ওই কিশোর তাকে মোটরসাইকেলে করে পাথরঘাটার বড়ইতলা এলাকায় নিয়ে আসে।

স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

সমাজকর্মী মহিউদ্দিন ইসমে বলেন, দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর এভাবে যোগাযোগ করে দূরবর্তী এলাকায় চলে আসার বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের হেফাজতে নেয়।

কিশোরীর বাবা আনোয়ার হোসেন শেখ বলেন, মেয়ের এভাবে পাথরঘাটায় চলে আসার খবর পেয়ে তিনি হতবাক হন। পরে পুলিশের কাছ থেকে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা পাথরঘাটায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন।

পরিবারের কাছে ফিরতে নিজের সিদ্ধান্তের বিষয়ে ওই কিশোরী বলে, ‘আবেগে গা ভাসিও না। দুনিয়াটা অনেক কঠিন, বাস্তব। জীবনে কখনো বাবার চোখে পানি দেখিনি। এই প্রথম বাবার চোখে পানি দেখলাম, তাও আমার কারণে।’

মেয়েটি আরও বলে, ‘আমার মতো যারা আছে বা সিনিয়র যারা আছে, তাদের বলব-আবেগে গা ভাসিও না। দুনিয়া অনেক কঠিন। এটুকুতেই সব না। বিবেক খাটাও, পড়াশোনা করো, উন্নতি করো। লাইফে একাও চলতে পারবা। কারও ওপর ভরসা করতে হবে না।’

নিজের ভুল বুঝতে পেরে ওই কিশোরী বলে, ‘আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর এই সম্পর্কটা রাখতে চাই না। আমি আমার বাবা-মায়ের সঙ্গে চলে যাচ্ছি। আমার লাইফ আমাকে দেখতে হবে। ওই ছেলের কাছে পড়ে থাকলে আমার ভবিষ্যতে উন্নতি হবে না।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, হিন্দু পরিবারের একটি বাড়িতে একজন মুসলিম কিশোরী এসেছ-এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুজনকে থানায় নিয়ে আসা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। কিশোরীকে পুলিশ হেফাজতে রেখে তার অভিভাবককে খবর দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুজনকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com