রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

/ ৫১ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে বরিশাল জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায় , বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন। দুপুর ১২টার পর দিবা শাখার শিক্ষার্থীরা ২০৮ নম্বর কক্ষের সামনে ক্লাসের অপেক্ষায় ছিলেন।

এ সময় কয়েকজন শিক্ষার্থী কোচিং চলাকালে কক্ষের সামনে হাঁটাহাঁটি ও দরজায় ধাক্কা দেওয়ায় শিক্ষক রফিকুজ্জামান ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি বের হয়ে দিবা শাখার শিক্ষার্থী আল আরাফ ও বর্ষন বেপারীকে ধরে মারধর করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের স্বজনরা।

আল আরাফের মা মারিয়াম আক্তার লিজা অভিযোগ করে বলেন, তাঁর ছেলে কোনো ধরনের বিরক্ত করার সঙ্গে জড়িত ছিল না। সে দৌড়ে পালিয়ে না যাওয়ায় শিক্ষক তাকে ধরে মোটা লাঠি দিয়ে দুই পায়ের উরুতে মারধর করেন। এ সময় তার গলা থেকে আইডি কার্ড খুলে নিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আল আরাফের জ্বর এসেছে এবং ঠিকমতো হাঁটতে পারছে না। এ ঘটনায় প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি চাই।

অভিযোগের বিষয়ে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার বলেন, আপনারা যে অভিযোগ দিচ্ছেন, সেটা সত্য। এটা নিয়ে প্রধান শিক্ষক আমাদের সঙ্গে বসবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সোমবার বসব। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com