শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Logo

বরিশালে ট্রাক ও বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল চালক নিহত

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার সকালে গৌরনদী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে ও মোস্তফা কামাল চিশতির ছোট ভাই মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের বাবুগঞ্জে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি সড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর আহত তুরাগকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পরিবহনটি ঘটনাস্থলে না থাকায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, “অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দক্ষিণ বিজয়পুর এলাকায় একটি গতিরোধক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলচালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর এবং মোটরসাইকেল দুইটি ও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই শরিফুল।

তিনি বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। দুই দুঘর্টনাই মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com