বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ

অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড ও বরিশাল সদর উপজেলা প্রশাসন। অভিযানে জড়িতদের কাউকে আটক করা সম্ভব না হলেও পরে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন বরিশাল ও বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নদীর ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
পরে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে মুচলেকা নিয়ে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com