বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ

পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের রণগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (৭ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

মৃত আলম জোমাদ্দার রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার বাসিন্দা মো. রতন জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলম জোমাদ্দার দীর্ঘদিন ধরে রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোছা. খাদিজা বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। পরে সন্ধ্যার দিকে তিনি রণগোপালদী বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে যান। এরপর ঘরের মধ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে মেঝেতে পড়ে থাকেন। এ সময় তার স্ত্রী খাদিজা বেগম তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। পরে বাড়ির ও স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃতের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, আলম জোমাদ্দার তার খালু। মঙ্গলবার রাত ৯টার দিকে খালা খাদিজা বেগমের ডাক-চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে খালুকে মেঝেতে পড়ে থাকতে দেখি। এ সময় আলম জোমাদ্দার গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাকে দশমিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হাসপাতাল থেকে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ডায়েরি) করা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com