শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

এ সময় তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ডিউটিতে থাকাকালীন চেইন অব কমান্ড অনুসরণ করে সকল গুরুত্বপূর্ণ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ তৎপর থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com