বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

/ ৯১ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে, তবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনে। আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এরই মধ্যে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকেই এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে।

 

এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল রোববার বেলা ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com