বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের কারাদণ্ড বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা

আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও

/ ১০৪ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশে থাকা গাছ অবৈধভাবে বিক্রির পর কেটে নিচ্ছিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। আজ রোববার সকালে গাছ কাটা বন্ধ করে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতী গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশে থাকা তিনটি গাছ স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। ইতিমধ্যে কিনে নেওয়া দুটি চাম্বল গাছ কেটেও ফেলেন তিনি। বাকি একটি রেইন ট্রি গাছ কাটার কাজ চলমান ছিলো। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।

গাছ বিক্রেতা জলিল বয়াতীর দাবি—জায়গা সরকারি হলেও গাছগুলো তাঁদের লাগানো। এ ব্যাপারে তাঁরা বন বিভাগের সঙ্গে কথাও বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘সরকারি জায়গার গাছ কাটার কোনো নিয়ম নেই। আমি খবর পেয়ে গাছ কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com