বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার বরিশাল জেলা শিল্পকলার কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা

কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

/ ৪১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে নগরীর বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সদর থানার ওসি অসীম শিকদার জানান, কীর্তনখোলা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com