মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Logo

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল

/ ৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ জব্বার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন। দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুল আলম বাবুল, চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com