শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় অপু মাঝি (২৮) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় হানিফ পরিবহণের একটি বাস। সকাল ১০টার দিকে বাসটি গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অপু মাঝি ঘটনাস্থলেই নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com