মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Logo

‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের অভিযোগ, নোরার বিরুদ্ধে ৩ কোটির মামলা

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

ভালো মন্দ— দুইয়ের হাত ধরেই পথ চলছেন নোরা ফাতেহি। একদিকে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়ে অনুরাগীদের মনে ‘সির সির’ তুলেছেন। অন্যদিকে সুকেশ চন্দ্রশেখরের অর্থ আত্মসাৎ মামলায় নাম আসায় হচ্ছেন নাজেহাল। এরইমধ্যে তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করল ভারতীয় এক বিমান সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যমের এ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এত ছোট ব্লাউজ পরে নাচব কীভাবে, কেন বলেছিলেন নোরা ফাতেহি?
‘ডিউন্‌স অ্যাভিয়েশন’ নামের এক বিমান সংস্থা মামলাটি করেছে নোরার বিরুদ্ধে। অভিযোগ, সামাজিক মাধ্যমে তাদের চার্টার্ড বিমান নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন নোরা। এতে ব্যবসায়ীকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি। গাঁধীনগরের আদালতে এ মামলা দায়ের করেছে সংস্থাটি।

গত বছর ডিসেম্বরে ডিউন্‌স অ্যাভিয়েশনের বিমানে করে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। ওই সময় বিমানের ভেতরের কিছু ভিডিও ধারণ করেন তিনি। পরে সেগুলো নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন। সেখানে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো বলতে শোনা যায় নোরাকে।

মুহূর্তেই ভাইরাল হয় সেসব ভিডিও। মূলত বিমান নিয়ে নোরার ওই মন্তব্যের কারণেই ভিডিওগুলো লুফে নেন তার অগণিত অনুরাগী। এরকম দাবি করে সংস্থাটি জানায়, এর জেরে তাদের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি ব্যবসায়ও ক্ষতি হয়।

সংস্থাটির অভিযোগ, প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই তাদের বিমান নিয়ে এরকম মন্তব্য করেছেন আইটেম গার্ল। তাদের দাবি বিতর্কের পর বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। ফলে সুনাম এবং বাণিজ্যিক কার্যকলাপে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করেছে তারা।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি ভিডিওগুলো মন্তব্যসহ সমস্ত মাধ্যম থেকে সরানোর আবেদন রেখেছে আদালতের কাছে। সেইসঙ্গে নিজেদের অবস্থান পরিস্কার করেছে প্রতিষ্ঠানটি। টয় বলে মন্তব্য করা বিমানটিকে যাত্রার জন্য যথাযথ মাপের ‘স্ট্যান্ডার্ড’ বিমান বলে দাবি করেছে। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নোরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com